হজমের জন্য অল্প সময়ে বাড়িতেই তৈরি করুন বিয়ে বাড়ির বোরহানি

হজমের জন্য অল্প সময়ে বাড়িতেই তৈরি করুন বিয়ে বাড়ির স্বাদের বোরহানি

সাধারনত ভারী খাবারের পরেই হজমের জন্য বোরহানি পান করা হয়। অতিরিক্ত তেলযুক্ত মসলাদার খাবার খেয়ে জিহ্বার আড়ষ্টতা দূরীকরণে তা খুবই কার্যকর। শুধু তাই নয়, বোরহানির প্রধান উপকরণ টক দইয়ে আছে আমিষ, ভিটামিন, মিনারেল ইত্যাদি। টক দইয়ে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া যা আমাদের সঠিক হজমে সাহায্য করে। এতে দুধের চেয়েও বেশী ভিটামিন বি, ক্যালসিয়াম ও পটাশ পাওয়া যায়। যা দেহের সুস্থতার জন্য খুবই উপকারী।

বিয়ে বাড়ি বা হোটেলে খাবার খাওয়ার পরেই আসে মাজাদার এক গ্লাস বোরহানি। আর পরিবারের ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় থাকে বোরহানি। যদিও আজকাল বাজারেই কিনতে পাওয়া যায়। অনেকেই মনে করেন বোরহানি বানানো হয়তো কোনো কঠিন কাজ। কিন্তু বোরহানি বানানো অত্যন্ত সহজ। চাইলে এবারের ঈদে আপনিও বাড়িতেই তৈরি করতে পারেন বোরহানি। তাই চলুল জেনে নেয়া যাক কিভাবে ঘরেই তৈরি করা যায় বিয়ে বাড়ির স্বাদের মজাদার বোরহানি।
চিত্রঃবোরহানি রেসিপি। ছবিঃ সংগৃহীত
বোরহানি রেসিপি। ছবিঃ সংগৃহীত

বোরহানি তৈরির জন্য যা যা লাগবেঃ
১. টক দই ১ কেজি
২. পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ
৩. ধনিয়া পাতা বাটা ১ টেবিল চামচ
৪. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
৫. সাদা সরিষা বাটা ১ চা চামচ
৬. ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ
৭. সাদা গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
৮. বিট লবণ ১ চা চামচ
৯. লবণ ১ চা চামচ
১০. চিনি টক মিষ্টি ঝালের উপর নির্ভর করে
১১. ঠান্ডা পানি/বরফ কুচি ১ কাপ।

প্রস্তুত প্রণালীঃ
১. প্রথমে টক দই ভালভাবে ফাটিয়ে পাতলা কাপড় দিয়ে ছেকে পানি ঝরিয়ে নিন।
২. ধনে পাতা, পুদিনা পাতা ডাটাসহ এবং কাঁচা মরিচ, সরিষাও মিহি করে বেটে নিতে নিন।
৩. সরিষা বাটা, কাঁচা মরিচ বাটা, ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটার সাথে একটু পানি মিশিয়ে পাতলা কাপড়ে ছেকে নিয়ে দইয়ের সাথে মিশিয়ে নিন।
৪. জিরা গুড়া, বিট লবণ, সাদা গোল মরিচ গুড়া, লবন, ঠান্ডা পানি ও চিনি মিশিয়ে দইয়ের সাথে ভালোমতো মিশ্রণের জন্য ফেটতে হবে।
৫. মিশ্রণটি বেশি ঘন হলে প্রয়োজন মতো পানি, চিনি ও লবণ মিশিয়ে নিন। ঝাল ও লবনের স্বাদ নিজের রুচিমতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে অথবা বরফ কুঁচি মিশিয়ে পরিবেশন করুন মজাদার বোরহানি।
ব্যস বাড়িতেই তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদের মজাদার বোরহানি। 

** অনেকেই বোরহানি একটু ঘন, ক্রিমি করার জন্য ক্রিম দই বা মিষ্টি দই ব্যবহার করে থাকেন। আপনি ও চাইলে এর মদ্ধে ১০০ গ্রাম মিষ্টি দই দিতে পারেন।

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts