পূজার নাড়ু

পূজার নাড়ু

পূজায় খাবার-দাবারের তালিকায় নাড়ু থাকবে না, তাই কি হয়! নাড়ু ছাড়া পূজার খাবার অসম্পূর্ণই থেকে যায়। মিষ্টি ও মুখরোচক এই খাবারগুলো সবার কাছেই সমান প্রিয়। প্রাচীন কালে গ্রামে-গঞ্জে বাঙ্গালির উত্সবের খাবারের একটি জনপ্রিয় আইটেম ছিলো বিভিন্ন রকম নাড়ু। তাই আজ থাকলো পূজার নাড়ু তৈরির রেসিপি।
চিত্রঃনারকেলের সাদা রঙের নাড়ু
নারকেলের সাদা রঙের নাড়ু

নারকেলের সাদা রঙের নাড়ু

উপকরণঃ দেশি ঘি ২ টেবিল চামচ, নারকেল কোরানো ২ কাপ, কন্ডেন্সড মিল্ক ১ কাপ, চিনি ১ কাপ, তরল দুধ ২ কাপ, এলাচ গুঁড়ো ১/২ চা চামচ, সাজানোর জন্য বাদাম।

প্রণালিঃ প্যানে ঘি গরম করে  কোরানো নারকেল দিয়ে ১ মিনিট ভাজুন। কন্ডেন্সড মিল্ক আর তরল দুধ দিয়ে জ্বাল দিন প্রায় ২০ মিনিটের মতো। তারপর এলাচ গুড়ো এবং চিনি দিয়ে নাড়ুন একদম আঠা আঠা হয়ে যাওয়া পর্যন্ত। চুলা থেকে নামিয়ে হালকা ঠাণ্ডা হলে হাত ভিজিয়ে দ্রুত করে ছোট বলের মতো গোল আকার দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করুন। বাদাম দিয়ে পরিবেশন করুন।

তিলের নাড়ু
চিত্রঃতিলের নাড়ু
তিলের নাড়ু

উপকরণঃ তিল ২ কাপ,  গুড় ২কাপ, ঘি ১ কাপ।

প্রণালীঃ প্রথমে তিল টেলে(তেল ছাড়া ভাজা) নিয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। এবার চুলায় একটি পাত্রে গুড় জ্বাল দিন। গুড় গলে গেলে তিল দিয়ে নাড়তে থাকুন।
গুড়ের সাথে তিল মিলে শক্ত হয়ে এলে নামিয়ে নিন। একটি পাত্রে তিলের মিশ্রণ ঢেলে গরম থাকতেই ঘি দিয়ে মিশিয়ে নিন। পছন্দ মতো আকারে নাড়ু তৈরি করুন। 

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts