ঠোঁটের যত্নে
শীতকালেই নয়, পুরো বছর ধরেই দেখা যায় অনেকের ঠোঁটে কালচে দাগ পড়ে এবং ঠোঁট ফেটে যায়। বিশেষ করে নীচের ঠোঁটে এই সমস্যাটি বেশী দেখা যায়। সঠিকভাবে ঠোঁটের যত্ন না নেওয়া, ঠোঁটের মরা চামড়া তুলে না ফেলা, সঠিক মাত্রায় পানি না খাওয়া, ভিটামিন-বি এর অভাব, হরমোনের সমস্যা থাকা ইত্যাদি কারনে ঠোঁটের সমস্যা হয়ে থাকে। তাই জেনে নিন ঠোঁটের যত্নে কিছু টিপসঃ![]() |
| ঠোঁটের যত্নে |
১. ঠোঁটে সবসময় ভালো কোম্পানির লিপজেল লাগান। লিপজেল কেনার সময় তাতে এসপিএফ রয়েছে কি না দেখে কিনুন।
২. ঠোঁট ফাটার অন্যতম কারণ শরীরের ডিহাইড্রেশন। আর ডিহেইড্রেশন হয় শরীরের পানি কমে গেলে। প্রতিদিন অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করুন।
৩. অনেকে ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা পেতে কিছুক্ষণ পরপরই জিভের লালা দিয়ে ঠোঁট ভিজিয়ে থাকেন। এই বদভ্যাস আরও বেশি করে ঠোঁট ফাটার সমস্যা বাড়ায়।
৪. রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের পাশাপাশি ঠোঁটেও ভালো করে ময়েশ্চারাইজার লাগান।
৫. ১ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে ঠোঁটে ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
৬. পাকা কলা ও সমপরিমাণ টক দই মিশিয়ে ঠোঁটে ব্যবহার করলে কালচে দাগ সহজেই দূর হবে।
৭. কখনো লিপস্টিক লাগানো অবস্থায় ঘুমাতে যাওয়া ঠিক নয়। এমনকি দীর্ঘক্ষণ ঠোঁটে প্রসাধনী ব্যবহার না করাই ভালো।

No comments:
Post a Comment