পায়ের গোড়লী ফাটা সমস্যা?

পায়ের গোড়লী ফাটা সমস্যা?

না গরম না শীতের এই মৌসুমে অনেকের পা ফাটা, ত্বক খসখসে ও রুক্ষ হয়ে যাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়। পায়ের গোড়ালিতে ফেটে যাওয়ার সমস্যাটা অনেক সাধারণ আর খুব বেশি মারাত্মক মনে না হলেও এটি খুব বেশি যন্ত্রণাদায়ক একটি সমস্যা। তাই শরীরের অন্যান্য অংশেরমতো পায়ের ত্বকের বিশেষ যত্ন শীতের শুরু থেকেই নেয়া শুরু করুন।
চিত্রঃপায়ের গোড়লী ফাটা সমস্যা?
পায়ের গোড়লী ফাটা সমস্যা?

পায়ের গোড়ালী ফাটার কারণঃ

* প্রতিদিন খুব বেশি হাঁটাহাঁটি করলে।
* ধুলা-ময়লায় খালি পায়ে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে।
* ওভার ওয়েট হয়ে শরীরের সব ভার পায়ের ওপরই পড়ে। সে ক্ষেত্রে গোড়ালি ফাটবে।
* আবহাওয়ার পরিবর্তনে।
* ভুল জুতা পরলে।
* ভিটামিন ও মিনারেলের যথাযথ ব্যালান্স না থাকলে।

পা ফাটা থেকে বাঁচতেঃ

* পা পরিষ্কার রাখুন সব সময়।
* প্রতিদিন গোসলের পর গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান।
* সব সময় সুতির মোজা পরে থাকুন।
* বাইরে থেকে এসে উষ্ণ গরম পানিতে মাইল্ড শ্যাম্পু দিয়ে পা ধুয়ে ফেলুন।
* পা ফাটা থেকে মুক্তি পেতে গোসলের সময় বিশেষ যত্ন নিন। গোসল করার সময় ‘ধুন্দল’-এর খোসা ও সাবান দিয়ে ভালো করে পা পরিষ্কার করুন। এছাড়া পিউমিস থাকলে তো আরো ভালো।
* চেষ্টা করবেন পায়ের গোড়ালি নরম করে রাখার, ত্বক নরমের জন্য তিল তেল বা আমন্ড তেল ভালো, সরষের তেলও লাগাতে পারেন।
* শুধু গোসলের সময় নয়, বাইরে থেকে বাড়িতে ফিরে গরম পানি ও সাবান দিয়ে ভালো করে পা পরিষ্কার করে নিন। এরপর শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে চেপে পানি মুছুন। এবার ময়েশ্চারাইজার বা ফুট ক্রিম লাগিয়ে নিন। এর পাশাপাশি ফুট স্ক্র্যাবার ও ফুটমাস্কও ব্যবহার করতে পারেন।
রাতে শুতে যাওয়ার আগেঃ
* পা গরম পানিতে ধুয়ে শুকনো করে মুছুন।
* যে কোনো ভালো তেল, গ্লিসারিন, লোশন, ভ্যাসলিন লাগিয়ে সুতির মোজা পরুন

এছাড়াও ফুট  মাস্ক ব্যবহার করুনঃ

নিম পাতার ব্যবহারঃ ১০/১৫ টি নিম পাতা নিয়ে ধুয়ে ভালো করে বেটে নিন। এতে ৩ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এই পেস্টটি পায়ের গোড়ালিতে লাগিয়ে নিন পুরু করে। ৩০ মিনিট রেখে গরম পানি দিয়ে পা ভালো করে ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। নিমের অ্যান্টিফাঙ্গাল উপাদান দ্রুত পা ফাটা রোধ করবে।

লেবুর ব্যবহারঃ লেবুর এসিডিক উপাদান পায়ের ত্বক রুক্ষ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে পা ফাটা রোধ করে। একটি লেবু কেটে নিয়ে সরাসরি তা দিয়ে পায়ের গোড়ালিতে ঘষুন। এছাড়া হাল্কা গরম পানিতে লেবুর রস চিপে দিয়ে ১০-১৫ মিনিট ডুবিয়ে রেখে ঝামা ইট দিয়ে ঘষে নিন পায়ের গোড়ালি। পা ফাটা প্রতিরোধ হবে।

লবণ গরম পানির ব্যবহারঃ অর্ধেক বালতি গরম পানিতে ২ টেবিল চামচ লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এতে পা ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর ঠাণ্ডা পানিতে পা ডুবান। এতে করে পায়ের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এরপর পা ধুয়ে মুছে নিয়ে ফুটক্রিম বা পেট্রোলিয়াম জেলি ম্যাসেজ করে নিন। খুব দ্রুত পা ফাটা থেকে রেহাই পাবেন।

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts