পূজায় রান্না করুন মজাদার ঝিঙে আলু পোস্ত

পূজায় রান্না করুন মজাদার ঝিঙে আলু পোস্ত

ঝিঙ্গা বেশ জনপ্রিয় একটি সবজি। ভাজি অথবা তরকারি হিসেবে ঝিঙ্গা অনেকেই রান্না করে থাকেন। ঝিঙ্গা দিয়ে একটি রান্না হল ঝিঙ্গা আলু পোস্ত। ভাত, রুটি, পোলাও যেকোন খাবারের সাথে এই সবজিটি খেতে দারুন লাগে। ভিন্নধর্মী এই সবজিটি পূজা উপলক্ষে আপনিও রান্না করতে পারেন খুব সহজে।
চিত্রঃ পূজায় রান্না করুন মজাদার ঝিঙ্গা আলু পোস্ত। ছবিঃ সংগৃহীত
পূজায় রান্না করুন মজাদার ঝিঙে আলু পোস্ত। ছবিঃ সংগৃহীত

উপকরণঃ

১। মাঝারি আকৃতিে ঝিঙে ২ টি
২। মাঝারি আকৃতির আলু ( কিউব করে কাটা) ৩ টি
৩। আদাবাটা ১/২ চা চামচ
৪। কাঁচামরিচ ৫টি
৫। পোস্ত বাটা ২ টেবিল চামচ
৬। হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
৭। কালোজিরা ১/২ চা চামচ
৮। লবন, চিনি পরিমানমতো

প্রণালীঃ

* প্রথমে চুলায় রান্নার পাত্রে তেল দিয়ে আলুগুলো হাল্কা ভেজে নিন। ওই পাত্রে কালোজিরা,  মেথি ফোড়ন দিন।
* আদাবাটা, লবন দিয়ে কিছুক্ষণ কষিয়ে কাঁচামরিচ কুচি, ঝিঙে দিয়ে দিন।
* ঝিঙে থেকে জল বেরোতে শুরু করলে ভেজে রাখা আলু দিন। এরপর এতে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
* তারপর এতে পোস্ত দানা বাটা দিয়ে দিন। ঘন হয়ে আসলে সামান্য পানি দিয়ে দিন। আস্ত কাঁচামরিচ, চিনি দিয়ে ২মিনিট পরে নামিয়ে পরিবেশন করুন মজাদার ঝিঙ্গা আলু পোস্ত।

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts