পূজায় তৈরি করুন পনিরের অসাধারণ একটি রেসিপি

পূজায় তৈরি করুন পনিরের অসাধারণ একটি রেসিপি

চিত্রঃপূজায় তৈরি করুন পনিরের রেসিপি।ছবিঃ সংগৃহীত
পূজায় তৈরি করুন পনিরের রেসিপি।ছবিঃ সংগৃহীত
উপকরণঃ
১। পনির ২৫০ গ্রাম
২। টমেটো বাটা ২ কাপ
৩। আদা ও রসুন বাটা ১ চামচ
৪। তেজপাতা ১ টি
৫। গরম মশলা ১ চামচ
৬। মেথি ১ চামচ
৭। বাটার ৩ চামচ
৮। কাজুবাদাম বাটা ১০টি
৯। ধনেপাতা কুচানো ১/২ কাপ কুচানো
১০। কাশ্মিরী লঙ্কা গুঁড়ো ১/২ চামচ
১১। কাঁচামরিচ ৫টি(ঝালের তীব্রতা অনুযায়ী)
১২। তেল ১ চামচ
১৩। লবন, চিনি পরিমানমতো

প্রস্তুত প্রণালীঃ
* প্রথমে পনির কিউব করে কেটে নিন।এরপর পাত্রে তেল এবং বাটার গরম করে তেজপাতা ফোড়ন দিন। তারপর আদা, রসুন বাটা দিয়ে ভালোমতো কষিয়ে নিন।
* এরপর টমেটো বাটা দিয়ে ২ মিনিট মতো নেড়ে নিয়ে কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। তেল ছেড়ে এলে কাজুবাদাম বাটা দিয়ে নাড়তে থাকুন।
* সামান্য পানি দিয়ে কাঁচামরিচ, লবন ও ১চামচ  চিনি দিয়ে পনির গুলো দিয়ে দিন। ২-৩ মিনিট মতো রান্না করুন।
* ফুটে ঘন হয়ে এলে ধনেপাতা কুচি, মেথি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts