নারিকেল দুধে ঝাল ঝাল ডিম ভুনা
কোরবানি ঈদের গত এক সপ্তাহ তো গেল মাংসের বিভিন্ন পদ খেতে খেতেই। এখন একটু ভিন্ন কোন পদ হলে মন্দ হয়না। আজ আপনাদের জন্য রইল ডিমের একটি রেসিপি, নারিকেল দুধে ঝাল ঝাল ডিম ভুনা।
![]() |
| নারকেল দুধে ঝাল ঝাল ডিম ভুনা |
১। সিদ্ধ ডিম ৬টি
২। নারিকেলের দুধ ২ কাপ
৩। টালা জিরা গুড়া ১/২ চা চামচ
৪। হলুদ গুড়া ১/২ চা চামচ
৫। পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
৬। আদাবাটা ২ চা চামচ
৭। রসুনবাটা ১ চা চামচ
৮। কাঁচা মরিচ ৫ টি (ঝালের তীব্রতা অনুযায়ী)
৯। পাপরিকা গুড়া (লাল মরিচ গুড়া ) ১ টেবিল চামচ
১০। তেল,পানি ও লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালীঃ
১। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা লাল হলে আদা ও রসুনবাটা দিয়ে কিছুক্ষন কষিয়ে ডিমগুলো দিয়ে দিন। কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখতে পারেন।
২। কিছুক্ষণ পর নারিকেলের দুধ বাদে বাকি সব উপকরণ দিয়ে কষাতে থাকুন। এবার নারিকেলের দুধ দিয়ে দিন।
৩। কিছুক্ষন রান্না করুন, প্রয়োজনে একটু গরম পানি দিয়ে দিন। ডিমের ঝোল কমে তেলের উপর উঠে আসলে কাঁচা মরিচ দিয়ে আরো ২ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিন।
৪। পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন ঝাল ঝাল ডিম ভুনা।
পোলাউ, ভুনা খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে খেতে খুবি সুস্বাদু নারকেল দুধে ঝাল ঝাল ডিম ভুনা।

No comments:
Post a Comment