রূপালি ইলিশের সুস্বাদু একটি রেসিপি ইলিশ মাখানি
ইলিশ মাছ বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই একটি জনপ্রিয় মাছ। সমুদ্রে ও নদীতে থাকা এই মাছ যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। যাঁরা মাছ খেতে অপছন্দ করেন, তাঁরাও কোনো কোনো ক্ষেত্রে শুধু ইলিশ মাছ খান। আর এখন তো চলছে ইলিশের সময়। দামে ও অন্য সময়ের তুলনায় সস্তা। তাই আজ আপনাদের জন্য রইল ইলিশের একটি সুস্বাদু রেসিপি ইলিশ মাখানি।
১। ইলিশ মাছ ৫০০ গ্রাম
২। পেঁয়াজবাটা ১/২ কাপ
৩। রসুনবাটা ১/২ চা চামচ
৪। সর্ষেবাটা ১ চা চামচ
৫। হলুদ ১ চা চামচ
৬। টমেটো কুচি ১ টি
৭। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ২ চা চামচ (কাশ্মেরী লঙ্কা দিলে তরকারির রঙ ভালো হয় এবং এটা স্বাদে ঝাল ও কম )
৮। সরষের তেল ১ কাপ
৯। টকদই ২ টেবিল চামচ
১০। কাঁচা মরিচ ২ টি
১১। চিনি ২ চা চামচ
১২। পানি পরিমানমতো
১২। পানি পরিমানমতো
১৩। লবন স্বাদমতো।
![]() |
| ইলিশের সুস্বাদু একটি রেসিপি ইলিশ মাখানি |
প্রস্তুত প্রণালীঃ
- মাছ অল্প তেলে হাল্কা ভেজে তুলে রাখুন।
- একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও রসুনবাটা দিয়ে কিছুক্ষণ ভেজে চিনি ও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- টমেটো নরম হলে দই, সরষে বাটা, লঙ্কাগুঁড়ো, লনব ও হলুদ দিয়ে আবারো নাড়তে থাকুন।
- সব মসলা ভালোভাবে ভাজা হয়ে আসলে পরিমানমতো পানি দিয়ে ২ মিনিট পরে ভাজা মাছ দিয়ে আরো কিছুক্ষন রান্না করুন।
- চুলা থেকে নামানোর আগে কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট পরে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন ইলিশের সুস্বাদু রেসিপি ইলিশ মাখানি।

No comments:
Post a Comment