ঘরেই তৈরি করুন শামী কাবাব
উৎসব তো বটেই, অতিথি আপ্যায়ন কিংবা আড্ডায়ও সবার কাছে সমান প্রিয় কাবাব। সেরকমই একটি কাবাব হলো শামী কাবাব। তৈরিতে ঝামেলা কম, খেতেও সুস্বাদু বলে এর জনপ্রিয়তা রয়েছে বেশ। চলুন জেনে নেই শামী কাবাব তৈরির রেসিপি।![]() |
| ঘরেই তৈরি করুন শামী কাবাব। ছবিঃ সংগৃহীত |
১। গরু বা খাসীর মাংসের কিমা ১/২ কেজি
২। ছোলার ডাল(আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা ১ ঘন্টা) ২০০ গ্রাম
৩। পেঁয়াজ কুচি ১/২ কাপ
৪। রসুন কুচি ১ চা চামচ
৫। আদা কুচি ১ চা চামচ
৬। জিরা গুঁড়া ১/২ চা চামচ
৭। কাচামরিচ কুচি ৮/১০ টি (আপনার ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন)
৮। এলাচি ৩ টি
৯। তেজপাতা ১টি
১০। দারুচিনি ১টি
১১। ডিম ৩টি
১২। তেল ভাজার জন্য পরিমানমতো
১৩। ব্রেডক্রাম্ব (টোস্টের গুড়া ) ২ কাপ
১৪। লবণ স্বাদমতো
১৫। ধনে পাতা কুঁচি
১৬। পুদিনা পাতা কুঁচি
প্রস্তুত প্রনালিঃ
১। বেশি করে পানি দিয়ে এরমধ্যে মাংস, ডাল, আদা, রসুন , লবণ, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে সিদ্ধ সেদ্ধ করে বেটে নিন ।
২। বাটা মাংসের মিশ্রণের মধ্যে পেয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, জিরা গুঁড়া ভালোভাবে মিশিয়ে অল্প পরিমানে নিয়ে হাতের চাপে গোল গোল করে টিকিয়া বানিয়ে নিন।
৩। ডিমগুলো ভালোমতো ফিটিয়ে নিয়ে টিকিয়াগুলো একে একে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের গুড়োতে গড়িয়ে নিন। ফ্রাইং প্যানে ৩-৪টা কাবাব পাশাপাশি রেখে বাদামি করে ভেজে নিন।
৪। ভাজা হয়ে গেলে কিচেন পেপারের বা টিস্যু পেপারের ওপর রেখে কাবাব থেকে অতিরিক্ত তেল টানিয়ে নিন।
৫। কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজের রিং ও লেবু দিয়ে গার্নিশ করে পুদিনার চাটনি অথবা সসের সঙ্গে পরিবেশন করুন।
বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রয়োজনমতো ভেজে নিলেই হবে। পোলাও,পরোটার অথবা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন দারুন মজাদার এই শামী কাবাব।

No comments:
Post a Comment