ঘরেই পান রেস্তোরার গার্লিক বিফের স্বাদ
যারা গরুর মাংস ঝাল করে খেতে পছন্দ করেন তাদের জন্য গার্লিক বিফের তুলনা হয় না। ঈদের আমেজে ঘরেই পাবেন রেস্তোরার গার্লিক বিফের মজাদার স্বাদ। চলুন দেখে নেয়া যায় গার্লিক বিফ তৈরির রেসিপি ।![]() |
| গার্লিক বিফ রেসিপি |
প্রয়োজনীয় উপকরণঃ
* গরুর মাংস ১ কেজি
* পেঁয়াজ কুচি ১ কাপ
* হলুদ গুঁড়া ১ চা চামচ
* মরিচ গুঁড়া ১ চা চামচ
* আদাবাটা ১ চা চামচ
* রসুনবাটা ১/২ চা চামচ
* রসুনের কোয়া ৪/৫টি
* কাঁচা মরিচ ৫ টি
* ধনে গুঁড়া ১/২ চা চামচ
* জিরা গুঁড়া ১/২ চা চামচ
* মাংসের মসলা ১/২ চা চামচ
* টমেটো সস ১/২ কাপ
* টক দই ১ কাপ
* গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ
* লবণ স্বাদমতো
* তেল পরিমানমতো।
১। মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস, হলুদ, মরিচ, টক দই, আদা, রসুন, লবণ, ধনে, জিরা গুঁড়া ভালো করে মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
২। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। কষানো হলে সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে।
৩। মাংস সিদ্ধ হয়ে আসলে টমেটোসস, কাঁচামরিচ ফালি ও রসুনের কোয়া দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment