কিভাবে রান্না করবেন কলিজা ভুনা?
কয়েক তো বেশ খাওয়া হলো কোরবানির মাংস। স্বাদের ভিন্নতার জন্য এবার যদি হয় অন্য কোন আইটেম মন্দ হয়না কিন্তু। তাই আজ আপনাদের জন্য রইল ভিন্ন একটি রেসিপি কলিজা ভুনা। মাংস ফ্রিজে সংরক্ষন করা গেলে ও কলিজা বেশিদিন ফ্রিজে রেখে দিলে এর স্বাদ এবং গুণগত মান দুটোই নষ্ট হয়ে যায়। তাই কলিজা বেশিদিন ফ্রিজে না রেখে দ্রুত রান্না করে ফেলুন।কলিজা ভুনা! নাম শুনেই জিবে জল আসে। অনেকে বেশ পছন্দ করেন। হোটেলে সকালের নাস্তায় ঢাকার প্রায় সব হোটেলে এই কলিজা ভুনা পাওয়া যায়। হোটেলে যাদের সকালের নাস্তা খাবার অভ্যাস আছে তারা নিশ্চয় এই কলিজা ভুনা অনেকবার খেয়েছেন। এই ঈদে না আপনি ও বাসায় রান্না করে ফেলুন মজাদার কলিজা ভুনা। পরোটা, চালের রুটি, নান, পোলায়, গরম ভাত কিংবা মুড়ির সঙ্গে দারুন জমবে কলিজা ভুনা। রান্নায় ভিন্নতা আনতে এখানে সব মশলা/ভেজষ পাটা পুতায় বেটে ব্যবহার করা হয়েছে। চলুন জেনে নেইয়া যাক কলিজা ভুনা রেসিপিটি।
উপকরণঃ
১। কলিজা ১/২ কেজি
২। পেঁয়াজবাটা এক কাপ
৩। রসুনবাটা ২ টেবিল চামচ
৪। আদা বাটা ২ টেবিল চামচ
৫। ভাজা জিরা গুড়ো ১ চা চামচ
৬। ধনিয়াবাটা ১ চা চামচ
৭। গোল মরিচ গুড়া এক চিমটি
৮। কাঁচা মরিচ ৫টি ( ঝাল বুঝে পরিমান মত)
৯। লাল মরিচ এক চামচ (ঝাল বুঝে)
১০। হলুদ গুড়া ২ চা চামচ
১১। দারুচিনি ৩ টুকরা
১২। এলাচি ৪ টি
১৩। তেজপাতা ২ টি
১৪। তেল হাফ কাপ বা তার বেশী
১৫। গরম পানি পরিমানমতো
১৬। লবণ স্বাদ অনুযায়ী
১৭। টমেটো ও পিঁয়াজ কিউব করে কাটা (ইচ্ছা)
১৮। ধনিয়া পাতা
![]() |
| কলিজা ভুনা রেসিপি |
প্রণালিঃ
১। প্রথমে কলিজা সিদ্ধ করে পানি ঝরিয়ে পছন্দ অনুযায়ী টুকরো করে নিন।
২। তারপর একটি বাটিতে কলিজার টুকরাগুলো নিয়ে এরমধ্যে তেল, টালা জিরার গুঁড়া, কেটে রাখা টমেটো, পেঁয়াজ কুঁচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখুন কিছুক্ষণ।
৩। এবার একটি কড়াইতে তেল গরম করে পেয়াজ সোনালি করে ভেজে (বেরেস্তা) আলাদা করে তুলে রাখুন। ওই তেলেই কাটা টমেটো দিয়ে সামান্য একটু ভেজে কলিজা দিয়ে নাড়তে থাকুন।
৪। কিছুক্ষন পরপর অল্প আঁচে নেড়ে কলিজা কষাতে থাকুন। যতক্ষণ না কলিজার পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসে ততক্ষণ নাড়তে থাকুন।
৫। ঝোল মাখা মাখা হয়ে আসলে জিরা গুড়ো, কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট রান্না করুন। কলিজার উপরে তেল ভেসে উঠলে ধনে পাতা কুঁচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিন।
৬। পরিবেশন বাটিতে নিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন গরম গরম টেস্টি কলিজা ভুনা।

No comments:
Post a Comment