দই দিয়ে তৈরী করুন মজাদার ফলের সালাদ
টক দই একটি অত্যন্ত পুষ্টিকর ও হেলদি খাবার, কারণ এতে আছে দরকারী ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। এটি দুগ্ধ যাত খাবার ও দুধের সমান পুষ্টিকর খাবার। স্বাস্থ্য ভালো রাখতে দই এবং সালাদের জুড়ি নেই। নানান রকম ফল অথবা সবজি মিশিয়ে সালাদ বানানো হয় আর সেখানে যদি দই থাকে তাহলে সালাদের পুষ্টিগুণও বেড়ে যায় অনেক। তাছাড়া যে কোনো খাবারের সাথে সালাদ খেতেও ভালো লাগে। কারণ খাবারের সাথে সালাদ খেলে এর স্বাদ বেড়ে যায় বহুগুনে। এমনই একটি সুস্বাদু ও পুষ্টিকর সালাদ হলো দই দিয়ে ফলের সালাদ। সালাদটি বানানো খুবই সহজ যা আপনি অল্প সময়ে বাসাতেই বানিয়ে নিতে পারেন। আসুন জেনে নেয়া যাক দই দিয়ে ফলের সালাদ বানানোর রেসিপি।![]() |
| দই ফলের মজাদার সালাদ। ছবিঃ সংগ্রহীত |
উপকরণঃ
১। টক দই
২। মোসুমি ফল (কলা, আপেল, আঙ্গুর, কমলা, পেপে, আনার, পেয়ারা, কিসমিস ইত্যাদি)
৩। মধু/চিনি
৪। গোল মরিচের গুড়া
৫। লবণ পরিমাণ মত
৬। সামান্য ভাজা জিরা গুড়া
৭। কাজু বাদাম
৮। কাঁচা মরিচ ১টি (ফ্লেভাবের জন্য)
৯। লেটুস পাতা ১টি
১০। পুদিনা পাতা (ফ্লেভাবের জন্য)
১১। লেবুর রস
প্রস্তুত প্রণালীঃ
* সব ফল ধুয়ে কিউব করে কেটে ফলের সাথে সব উপকরন ভালো করে মাখিয়ে নিন।
* পরিবেশনের বাটিতে ঢেলে সামান্য লেবুর রস, লেটুস পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার স্বাস্থ্যসম্মত দই ফলের সালাদ।
টিপসঃ
* মনে রাখবেন, দই আর লবন দেয়ার কারনে ফলে দ্রুত পানি ছেড়ে যাবে, তাই সব উপকরণ মিশানো হয়ে গেলে রেখে না দিয়ে খেয়ে ফেলুন।
* সময় অনুযায়ী আপনার পছন্দের যেকোন ফল দিয়ে রেসিপিটি বানানো যায়। উপকরন চাইলে কোনটা বাদ ও দিতে পারেন।

No comments:
Post a Comment