ঘরোয়াভাবে তৈরি করুন প্রাকৃতিক হেয়ার স্পা মাস্ক
রূপচর্চার অনন্য এক পদ্ধতি স্পা। শুধু ত্বক নয় চুলের যত্নে এই স্পা সমান কার্যকরী যা ‘হেয়ার স্পা’ নামেই এর পরিচিতি। হেয়ার স্পা চুলের ও মাথার ত্বকের অনেক সমস্যার সমাধান করে। ত্বকে চুলকানোর সমস্যা থাকলে অর্থাৎ স্পর্শকাতর স্কাল্পে হেয়ার স্পা করতে পারেন। তৈলাক্ত চুলের সমস্যা কমাতেও হেয়ার স্পা সমানভাবে কার্যকরী। অতিরিক্ত শুষ্ক চুল, ভাঙ্গা চুল, খুশকির মতো সমস্যায় স্পা খুব উপকারী। অতিরিক্ত দূষণের কারণে বেশি আয়রনযুক্ত পানিতে চুল ধোঁয়ার ফলে চুলের অবস্থা খারাপ হলেও স্পা করতে পারেন, চুল পরা রোধেও হেয়ার স্পা বেশ কার্যকরী। হেয়ার স্পা শুধু চুলের সৌন্দর্য বৃদ্ধি করে না। স্ট্রেস কমাতেও সাহায্য করে।![]() |
| প্রাকৃতিক হেয়ার স্পা মাস্ক |
হেয়ার স্পার জন্য ৫টি ধাপ হলোঃ ম্যাসাজিং, স্টিমিং, ওয়াশিং, কন্ডিশনিং এবং হেয়ার মাস্ক লাগানো।
হেয়ার মাস্ক, এটি হেয়ার স্পা'র সর্বশেষ ধাপ। এটি আপনার চুলে পুষ্টি জুগিয়ে চুলকে নরম কোমল করে তুলবে। আপনি আপনার পছন্দের যেকোন মাস্ক/প্যাক ব্যবহার করতে পারেন। এমনকি চাইলে বাজারে হেয়ার স্পার প্যাক পাওয়া যায় সেটাও লাগাতে পারেন। তার থেকে আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক যেকোন হেয়ার স্পা মাস্ক। ঘরোয়াভাবে তৈরি হেয়ার স্পা মাস্ক আপনার রুক্ষ ও শুষ্ক চুলের জন্য চমৎকারভাবে কাজ করতে পারে। এই স্পার সাহায্যে আপনি চুল পরিষ্কার, ময়েশ্চারাইজ ও ঝলমলে করে তুলতে পারেন। চলুন তাহলে জেনে নেয়া যাক কিছু প্রাকৃতিক হেয়ার মাস্ক তৈরি পদ্ধতি।
২ টি ডিম নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগান। এবার কসুম গরম পানিতে ভিজানো টাওয়াল পেঁচিয়ে রাখুন চুলে। এভাবে ২০ মিনিট রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি সব ধরণের চুলের জন্য প্রযোজ্য।
![]() |
| ঘরোয়াভাবে তৈরি করুন হেয়ার স্পা মাস্ক |
হেয়ার স্পা মাস্ক/প্যাক-২
১টি পাকা কলার সাথে অলিভ অয়েল, ডিম, মধু, দুধ ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
হেয়ার স্পা মাস্ক/প্যাক -৩
পাকা কলা, মধু, টক দই, এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এটি চুলে লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
হেয়ার স্পা মাস্ক/প্যাক -৪
২ টেবিল চামচ নারকেলের দুধ ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। চুলে লাগিয়ে ভালো করে ম্যসাজ করুন। ১০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে নিন।
হেয়ার স্পা মাস্ক/প্যাক -৫
একটি পাত্রে ১ টি পাকা কলা চটকে এরমদ্ধে ১ টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল ধুয়ে নিন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
হেয়ার স্পা মাস্ক/প্যাক -৬
এই প্যাক তৈরি করতে ২ টি ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ মধু ও ২টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেশান। চুল যদি অতিরিক্ত রুক্ষ হয়ে যায়, তবে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন।
হেয়ার স্পা মাস্ক/প্যাক -৭
২ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ টক দই একসাথে মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগাতে পারেন। তারপর ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
হেয়ার স্পা মাস্ক/প্যাক -৮
২ টেবিল চামচ লেবুর রস, ৪ টেবিল চামচ টক দই একসাথে মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগাতে পারেন। তারপর ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
হেয়ার স্পা'র মাস্ক তৈরির নিয়মটা তো জেনে গেলেন। সপ্তাহে একবার করে ১৫ দিন এভাবে চুলের যত্ন নিন। আর পার্থক্যটা নিজের চোখে দেখুন।


No comments:
Post a Comment