হেয়ার স্পা কি এবং কেন করবেন?

হেয়ার স্পা কি এবং কেন করবেন?

বর্তমানে চুলকে সুন্দর, ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল রাখা সত্যিই কঠিন। এর প্রধান কারণ নাগরিক দূষণ আর সময়ের অভাব। ব্যস্ত জীবনে অনেকেরই সময় হয়ে উঠে না পার্লারে গিয়ে নিজের একটু যত্ন নিতে। বিশেষ করে যারা কর্মজীবী মহিলা তাদের জন্য সময় বের করা আসলেই বেশ কঠিন কাজ। আর একারণেই অযত্নের কারণে ত্বক ও চুল খুবই ড্যামেজ হয়ে যায়। শত ব্যস্ততার মাঝে ও  চুলকে স্বাভাবিক, স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর করতে হেয়ার স্পা এখন বেশ জনপ্রিয়। মলিন হয়ে যাওয়া চুল ঠিক করতে হেয়ার স্পার জুড়ি নেই। চুল যদি অপুষ্ট হয়, শুষ্ক ও ভঙ্গুর হয়ে ওঠে এবং আগা ফেটে যায় তাহলে এ রকম ক্ষতিগ্রস্ত চুলকে ঠিক করতে হেয়ার স্পা করার পরামর্শ দিয়ে থাকেন বিউটি এক্সপার্টরা।
চিত্রঃচুলের এক্সট্রা যত্নে করুন হেয়ার স্পা। ছবিঃসংগৃহীত
চুলের এক্সট্রা যত্নে করুন হেয়ার স্পা। ছবিঃসংগৃহীত

হেয়ার স্পাঃ

যারা সৌন্দর্য চর্চায় একটু সচেতন তারা স্পা-এর সঙ্গে পরিচিত। সৌন্দর্য চর্চার অন্যতম অংশ চুল। আর এ চুলকে সুস্থ ও সুন্দর করে তুলতে সাহায্য করে হেয়ার স্পা।
হেয়ার স্পা হচ্ছে এমন একটি পদ্ধতি বা উপায় যার মাধ্যমে চুল হয়ে উঠবে আরও বেশি চকচকে, ঝলমলে, সফট, সিল্কি ও আকর্ষণীয়। আসলে এটা এক ধরনের হেয়ার ট্রিটমেন্ট যা আপনার চুলের স্বাস্থ্য রাখবে অটুট। চুলকে করবে মসৃণ এবং সুন্দর।

হেয়ার স্পা কেন করবেনঃ

ঘরের বাইরে বের হলে চুল পড়ছে বায়ু দূষণের কবলে, ধুলোবালি এসব চুলকে করে তোলে রুক্ষ। আর সূর্যের তাপে বের হলে রোদও চুলের ক্ষতি করে। পরিবেশের এ বিরূপ প্রভাবই আমাদের চুলকে করে তোলে প্রাণহীন, নিস্তেজ, রুক্ষ।

এছাড়াও মাথায় খুশকির কারণে, চুলের আগা ফেটে গেলে, চুলে ঘনঘন কালার করা হলে চুল তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। তখন কোনও হেয়ারকাটই মানাবে না। বরঞ্চ চুল নিয়ে পড়তে হবে অস্বস্তিতে। ঠিক এ সময়ই আপনার প্রয়োজন হেয়ার স্পার। যা আপনার চুলের প্রাণ ফিরিয়ে আনবে।

হেয়ার স্পা'র উপকারীতাঃ

  • হেয়ার স্পা ট্রিটমন্ট চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বককে উর্বর করে নতুন চুল গজাতে সাহায্য করে৷
  • মাথার ত্বক তৈলাক্ত রাখতে সাহয্য করে৷ তাতে খুসকি হওয়ার সম্ভাবনা কমে৷
  • মস্তিষ্কে সেল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং রক্ত চলাচল ঠিক রাখে৷
  • ক্ষতিগ্রস্ত চুলকে সাড়িয়ে তোলে৷
  • স্পা এক ধরণের  হেয়ার থেরাপি৷ এই পদ্ধতি প্রয়োজনীয় তেল ও আর্দ্রতার পরিমাণ ঠিক রেখ চুলকে গোড়া থেকে মসৃণ ও উজ্জ্বল করে তোলে৷

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts