বিফ টমেটোকারী রেসিপি

বিফ টমেটোকারী রেসিপি

চিত্রঃবিফ টমেটোকারী রেসিপি। ছবিঃ সংগৃহীত
বিফ টমেটোকারী রেসিপি। ছবিঃ সংগৃহীত

প্রয়োজনীয় উপকরণঃ
১। গরুর মাংস ১ কেজি
২।  টমেটো ১/২ কেজি
৩। পেঁয়াজ কুচি  ১/২ কাপ
৪। রসুন বাটা ১ চা চামচ
৫। হলুদ গুঁড়া ১ চা চামচ
৬। জিরা গুঁড়া  ১/২ চা চামচ
৭। আদা বাটা ১ টেবিল চামচ
৮। এলাচি ২ টি
৯। তেজপাতা  ১টি
১০। দারুচিনি ১টি
১১। লবঙ্গ ৩ টি
১২। কাঁচামরিচ ৮/১০ টি (আপনার ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন)
১৩। টক দই ১ কাপ
১৪। ধনেপাতা কুচি
১৫। গরম মসলার ভাজা গুড়া ১/২ চা চামচ
১৬। পেঁয়াজ স্লাইস ১/২ কাপ
১৭। পাপড়িকা(লাল মরিচ গুড়া) ১ চা চামচ
১৮। গোলমরিচ গুঁড়া ২ চা চামচ
১৯। লবণ, তেল, গরম পানি পরিমানমতো
২০। চিনি ২ চা চামচ (ইচ্ছা)

প্রস্তুত প্রনালীঃ
* মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সঙ্গে টমেটো , কাঁচা মরিচ ও পাপড়িকা ছাড়া সব উপকরণ তিন কাপ পানি দিয়ে খুব ভালো করে মাখুন। ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ করে মাখামাখা হলে নামিয়ে নিন।

অন্য একটি হাঁড়িতে অবশিষ্ট তেল গরম করে পেঁয়াজ কুঁচি সোনালি করে ভেজে অর্ধেক তুলে রাখুন বেরেস্তা হিসেবে, বাকিটার মদ্ধে টমেটো টুকরা করে কেটে দিন। সামান্য ভেজে  সেদ্ধ মাংস ও পাপড়িকা দিয়ে নেড়ে কষিয়ে ৩০ মিনিট দমে রাখুন। নামানোর আগে কাঁচা মরিচ দিয়ে দিন।

পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন মাজাদার বিফ টমেটোকারী।

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts