ঈদ স্পেশালঃঅতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন গরুর কড়াই গোস্ত
![]() |
| গরুর কড়াই গোস্ত। ছবিঃ সংগৃহীত |
ঈদের দিন সারাদিন খাটুনি শেষে আবার পরেরদিন মেহমান আপ্যায়নে শরীর যেন চলতেই চায় না। অল্প সময়ে মেহমানের জন্য কোরবানির মাংস দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারেন কড়াই গোস্ত। নান রুটি, পরোটা, ভাত, পোলাউ কিংবা খিচুরি সব কিছুর সঙ্গেই এই খাবারটি খেতে ভালো লাগবে। আবার কাস্মেরী পোলাউয়ের সাথে তো কড়াই গোস্ত দারুণ জমে। তাই জেনে নিন রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণঃ
১। গরুর মাংস ১ কেজি
২। পেঁয়াজ কুচি ১ কাপ
৩। রসুন বাটা ১ টেবিল চামচ
৪। মরিচ গুঁড়া ১ চা চামচ
৫। হলুদ গুঁড়া ১ চা চামচ
৬। ধনে গুঁড়া ১ চা চামচ
৭। জিরা গুঁড়া ১ চা চামচ
৮। আদা বাটা ১ টেবিল চামচ
৯। টমেটো কিউব ১ কাপ
১০। দারচিনি ও এলাচ ৩/৪ টুকরো
১১। জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ
১২। টক দই ১ কাপ
১৩। কাঁচামরিচ ৫ টি
১৪। তেজপাতা ২ টি
১৫। গরম মসলার ভাজা গুড়া ১/২ চা চামচ
১৬। ধনেপাতা কুচি
১৭। তেল ১/২ কাপ
১৮। পানি পরিমানমতো
১৯। লবণ স্বাদমতো।
২। পেঁয়াজ কুচি ১ কাপ
৩। রসুন বাটা ১ টেবিল চামচ
৪। মরিচ গুঁড়া ১ চা চামচ
৫। হলুদ গুঁড়া ১ চা চামচ
৬। ধনে গুঁড়া ১ চা চামচ
৭। জিরা গুঁড়া ১ চা চামচ
৮। আদা বাটা ১ টেবিল চামচ
৯। টমেটো কিউব ১ কাপ
১০। দারচিনি ও এলাচ ৩/৪ টুকরো
১১। জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ
১২। টক দই ১ কাপ
১৩। কাঁচামরিচ ৫ টি
১৪। তেজপাতা ২ টি
১৫। গরম মসলার ভাজা গুড়া ১/২ চা চামচ
১৬। ধনেপাতা কুচি
১৭। তেল ১/২ কাপ
১৮। পানি পরিমানমতো
১৯। লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালিঃ
- মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে মাংস, টক দই, লবণ ও সব মসলা একসঙ্গে ভালো করে মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
- একটি হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা হালকা বাদামী করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে হবে।
- ৪ কাপ পরিমাণ পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। পানি শুকিয়ে মাংস সিদ্ধ হয়ে মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে রাখুন।
- অন্য একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। এরপরে কড়াইয়ে টমেটো স্লাইস দিয়ে ভাজতে থাকুন। টমেটো নরম হয়ে তেল ছেড়ে দেয়া পর্যন্ত ভাজতে হবে।
- ওই কড়াইয়ে কষিয়ে রাখা মাংস দিয়ে চুলার আঁচ বাড়িয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে ১০ মিনিট রাখুন।
- ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ১ মিনিট রাখুন। নামানোর আগে ভাজা গরম মশলার ভাজা গুড়া ছিটিয়ে দিন।
- পরিবেশন এর আগে ভাজা পেয়াজের বেরেস্তা উপরে ছিটিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার গরুর কড়াই গোস্ত।

No comments:
Post a Comment