ঘরে তৈরি করুন চিকেন বল
বিকেলের নাস্তা কিংবা টিফিনে চিকেন বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। বাসায় মেহমান আসলেও ঘরে তৈরি করতে পারেন সুস্বাদু মজাদার এই রেসিপি।![]() |
| চিকেন বল |
উপকরণঃ
১। মুরগির কিমা ৫০০ গ্রাম
২। ডিম ১টি
৩। ময়দা ১ টেবিল চামচ
৪। বিস্কুটের গুঁড়া ১/২ কাপ
৫। পুদিনা পাতা, ধনেপাতা ২ টেবিল চামচ
৬। কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ
৭। আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ
৮। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৯। গরম মসলা গুঁড়া ১ চা চামচ
১০।লাল মরিচের গুঁড়া ১ চা চামচ
১১।লবণ, তেল পরিমানমতো।
প্রণালিঃ
প্রথমে মুরগির কিমায় একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ, ময়দা, ডিম এবং কুচি করা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে নিন। বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবন্ত গরম তেলে ভেজে টিস্যুতে তুলে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন বল।

No comments:
Post a Comment