নখের যত্নে করণীয়

নখের যত্নে করণীয়

হাত বা পায়ের দিকে তাকালে প্রথমে সবার চোখ পড়ে নখের দিকে। পরিচ্ছন্ন নখ কেবল হাত-পায়ের সৌন্দর্যটাই বাড়িয়ে তোলে না, একইসঙ্গে এটি ব্যক্তিত্বের পরিচয় বহন করে। ঝকঝকে, আকর্ষনীয়, সুন্দর নখ সবার পছন্দ।

নখ সুন্দরভাবে উপস্থাপনের জন্য পেডিকিওর-মেনিকিওর এবং পাশাপাশি নখের পরিচর্চা করা ও জরূরি। সেই সাথে মেনে চলুন কিছু নিয়ম কানুন। আর এই আর্টিকেল আপনাকে সাহায্য করবে জানতে কিভাবে সুন্দর নখ পাওয়া যেতে পারে এবং সেই জন্য কি কি আপনার করনীয়।
চিত্রঃনখের যত্নে করনীয়
নখের যত্নে করনীয়। ছবিঃসংগৃহীত
১। নখ ভাঙার সমস্যা থাকলে প্রতি সপ্তাহে একবার অলিভ অয়েল গরম করে নখ ও আঙুল ম্যাসাজ করলে নখ ভাঙা কমে যাবে। এ ছাড়া প্রতিদিন রাতে ময়েশ্চারাইজিং ক্রিম দিয়ে নখ ম্যাসাজ করুন।
২। নখ ভাঙা থেকে রেহাই পেতে নেইল হার্ডনার ব্যবহার করুন। সপ্তাহে ১ বার নখ ফাইল করুন। যাদের নখ দুর্বল তারা মেটাল ফাইলার ইউজ না করে পেপার ফাইলার ইউজ করলে ভাল।
৩। পুষ্টির অভাবে নখ ভেঙে যেতে পারে। ভিটামিন বি, প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনযুক্ত খাবার খাবেন। খাদ্যতো পুষ্টি যোগাবে ভেতর থেকে আর বাইরের যত্নও নিতে হবে আপনাকে।
৪। অনেক সময় সবজি কাটলে নখে কালো দাগ পড়ে। কাটা লেবু ঘষলে নিমিষেই কালো দাগ দূর হয়ে যায়।
৫। নখে এক সপ্তাহের বেশি নেইলপলিশ লাগিয়ে রাখা উচিত নয়। মাঝে অন্তত দুই দিন বিরতি দিয়ে আবার নেইলপলিশ ব্যবহার করতে পারেন। অতিরিক্ত নেইলপলিশ ও রিমুভার ব্যবহার করলে নখ ড্রাই হয়ে যায়।
৬। হাতের নখ কামড়ানো বন্ধ করতে হবে। সেটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে বাজারে কিছু তিক্ত স্বাদের নেইল পলিশ আছে সেগুলো লাগালে ২য় বার ভুলেও আঙ্গুল মুখে দিবেন না সিওর।
৭। শক্ত নখের জন্য প্রতিদিন ১ গ্লাস দুধের বিকল্প কিছুই নেই।
৮।  নখের জিনের উপর নখ ভাঙ্গাটা নির্ভর করে তাই নখ ফাইল করার সময় একই ডিরেকশনে নখ ফাইল করুন, বিভিন্ন ডিরেকশনে ফাইল করলে নখ ফাঁটার সম্ভাবনা বেড়ে যায়।
৯। পানি পান করুন পর্যাপ্ত তাতে আপনার নখের সাথে সাথে শরীরও ভাল থাকবে। নখে সমস্যা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
১০। নখের বৃদ্ধির ক্ষেত্রে কিউটিকল একটি বড় ভূমিকা পালন করে তাই তার দিকেও একটু নজর দিন। কিউটিকল ভাল রাখার জন্য রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন বা অলিভ অয়েল ম্যাসাজ করুন। সম্ভব হলে কিউটিকল অয়েল ইউজ করুন।
১১। লেমন জুস বা দুধের মধ্যে কিছুক্ষণের জন্য নখ ডুবিয়ে রাখতে পারেন তাতে নখে ক্যালসিয়াম বাড়বে যদিও এগুলো খাওয়ার কোন বিকল্প নেই। হালকা গরম দুধ নখ সাদা করতেও সাহায্য করে।
১২। ভিটামিন ই শুধু চুলের জন্যই ভাল না, এটি নখের বৃদ্ধির জন্যও ভালো তাই নখের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ই যুক্ত খাবার অথবা ট্যাবলেট গ্রহণ করুন।
১৩। নেইল পলিশ লাগানোর আগে বেইজকোট বা নখ শক্ত করে এমন বেইজকোট লাগানো জরুরী। এটা নখ বাড়তেও সাহায্য করে। প্রতিবার নেইল পলিশ উঠানোর সময় নখকে ময়েশ্চারাইজ করুন তাতে রিমুভার ব্যবহারের ধকল কিছুটা সামলানো যাবে।

নখের যত্নে সবচেয়ে বড় কথা হলো শরীরের অন্যান্য অঙ্গের মতো একেও ভালবাসুন। নখের আর কি হবে এই ভাবনা না করে এর যত্ন নিন, কখনো কখনো নখও আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। তাই মনোযোগী হন নখের প্রতিও।

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts