লক্ষীপূজায় থাকুক রকমারি নাড়ু্র বাহার!
দেখতে দেখতে চলে এলো লক্ষীপূজা। পূজাকে ঘিরে থাকছে নানা আয়োজন। নাড়ু ছাড়া তো পূজার কথা ভাবা অসম্ভব। আর লক্ষীপূজা মানেই তো নানা রঙের নানা স্বাদের নাড়ু। পূজাকে সামনে রেখে ঘরে ঘরে তৈরি হবে কয়েক রকমের নাড়ু। আজ আপনাদের জন্য রইল বিভিন্ন রকমের নাড়ুর রেসিপি।![]() |
| রকমারি নাড়ু। ছবিঃসংগৃহীত |
নারকেল দুধের নাড়ু
উপকরণঃ নারকেল, দুধ , চিনি পরিমানমতো, এলাচগুঁড়ো সামান্য, তেজপাতা ১টি।![]() |
| নারকেল দুধের নাড়ু |
নারকেল গুড়ের নাড়ু
উপকরণঃ নারকেল ২ টি, খেজুরের গুড় ১/২ কেজি, এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ, তেজপাতা ১ টি, লবণ ১ চিমটি, দারুচিনির টুকরো কয়েকটি।![]() |
| নারকেল গুড়ের নাড়ু |
প্রস্তুত প্রণালীঃ প্রথমে নারকেল কুরিয়ে নিন। এবার কোরানো নারকেল ও গুড় ভালো করে মিশিয়ে মিশিয়ে কড়াইয়ে দিন। কড়াই নন-স্টিকি হলে ভালো হয় তাহলে তলায় পোড়া লাগবে না। দারুচিনি, তেজপাতা, এলাচ গুঁড়ো ও লবণ দিয়ে দিন। এরপর কড়াইয়ে ভাজতে থাকুন। সারাক্ষণ নাড়ুন যাতে তলায় লেগে না যায়। ভাজতে ভাজতে নরম ও আঠালো হয়ে গেলে চুলা থেকে কড়াই নামিয়ে নিন।
তারপর সহনীয় গরম থাকতে থাকতে হাতের তালুতে অল্প ঘি মেখে নারিকেল নিয়ে ছোট বলের মতো গোল আকৃতি দিন। ঠাণ্ডা হলে সংরক্ষণ করুন মুখবন্ধ পাত্রে। চাইলে চাল ভাজার মিহি গুঁড়োতে গড়িয়ে রাখতে পারেন।
চিড়ার নাড়ু
উপকরণঃ চিড়া ১/২ কেজি, গুড় পরিমানমতো, এলাচ গুঁড়া ৫টি, ঘি ১ টেবিল চামচ।![]() |
| চিড়ার নাড়ু |
প্রস্তুত প্রণালীঃ চিড়া ভেজে নিন। গুড়ে সিকি কাপ পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে এলাচ গুঁড়া ছেড়ে নাড়ুন। ঘন হলে চিড়া দিয়ে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে হাতে ঘি মেখে দ্রুত ঠাণ্ডা হওয়ার আগেই গোলাকার করে নাড়ু তৈরি করুন।
তিলের নাড়ু
উপকরণঃ তিল ১ কাপ, গুড় ১ কাপ, পানি ও বাদাম ভাজা।![]() |
| তিলের নাড়ু |
প্রস্তুত প্রণালীঃ তিল হাল্কা ভেজে নিন। এরপর চুলায় পানি ও গুড় নাড়ুন। ঘন হয়ে এলে তিল ও বাদাম দিয়ে গরম থাকতে থাকতে খামি হাতে নিয়ে গোল গোল করে নাড়ু বানিয়ে নিন।
চালের নাড়ু
উপকরণঃ চাল ১ কাপ, গুড় দেড় কাপ, নারকেল কোরানো ১ কাপ ও তিল আধা কাপ।![]() |
| চালের নাড়ু |
প্রস্তুত প্রণালীঃ চাল ১ চিমটি লবণ ও পানি দিয়ে মাখিয়ে খোলাতে আধা ভাজা করে গুঁড়া করে নিন। তিলও ভেজে নিতে হবে। গুড় সামান্য পানি দিয়ে চুলায় দিয়ে জ্বাল দিন। গলে এলে চালের গুঁড়া, নারকেল ও তিল একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। ভালোভাবে মিশে গেলে নামিয়ে পিঁড়িতে ঢেলে তাড়াতাড়ি গরম গরম নাড়ু বানিয়ে নিন। যদি ঠান্ডা হয়ে যায়, তবে আবার একটু গরম করে নিতে হবে।
মোতিচুর লাড্ডু
উপকরণঃ বেসন ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, পানি কাপ, চিনি ১ কাপ, পানি ১ কাপ, ঘি ১ টে: চামচ, ফুড কালার পছন্দমতো, তেল ভাজার জন্য।![]() |
| মোতিচুর লাড্ডু |
প্রস্তুত প্রণালীঃ প্রথমে বেসন আর বেকিং পাউডার ভাল করে মিশিয়ে ৩/৪ কাপ পানি দিয়ে বেসনটা গুলে ভালো করে মিক্স করে গোলাটা ১ ঘন্টা ঢেকে রাখুন। এরপর গোলা টা ভাগ ভাগ করে একেক ভাগে একেক ফুড কালার মিশান।
এবার একটি প্যানে তেল গরম করে বড়ফুটো ওয়ালা ঝাঁঝরি চামচ (হাতা) এর উপর বেসনের গোলা টা অল্প অল্প করে ঢেলে কম আঁচে ডুবো তেলে বুন্দিয়া গুলো ভেজে তুলুন। এভাবে সব গুলো বুন্দিয়া ভেজে তুলে রাখুন।
এবার আরেকটি প্যানে এক কাপ চিনি ও এক কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে ঘন সিরা করে নিন। সিরা খুব ঘন হয়ে এলে ভাজা বুন্দিয়া গুলো সিরায় দিয়ে সাথে এক টে: চামচ ঘি দিন এবং ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে বুন্দিয়া গুলো একটি প্লেটে ছড়িয়ে রাখুন। কিছুক্ষণ পর বুন্দিয়া গুলো হালকা গরম থাকতে হাতে সামান্য ঘি লাগিয়ে বুন্দিয়া গুলো মুঠো করে নিয়ে চেপে চেপে গোল লাড্ডু বানিয়ে নিন।
বেসনের লাড্ডু
উপকরণঃ বেসন ৪ কাপ, ঘি ১ কাপ, পাউডার চিনি ২ কাপ, কাজু বাদাম কুচি ১/২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ।![]() |
| বেসনের লাড্ডু |
প্রস্তুত প্রণালীঃ কড়াইয়ে ঘি গরম করে সবটুকু বেসন ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে, যেন কড়াইয়ের নিচে পুড়ে না যায়। মৃদু আঁচে ১০ থেকে ১২ মিনিট ভাজার পর বাদাম আর এলাচ গুঁড়া দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে একটু ঠাণ্ডা হলে তাতে চিনি ছিটিয়ে মেখে নিলে মিশ্রণটি বেশ আঠালো হয়ে উঠবে। এবার হাতে অল্প একটু তেল মেখে ছোট ছোট বল বানিয়ে লাড্ডুর আকার দিন।
**নাড়ু সংরক্ষনের টিপসঃ
- নাড়ুগুলো চাইলে চাল ভাজার মিহি গুঁড়োতে গড়িয়ে রাখতে পারেন।
- নাড়ু ঠাণ্ডা হলে কাঁচের বয়ামে ভরে রাখলে নাড়ু ভালো থাকবে দীর্ঘদিন। অথবা সংরক্ষণ করুন মুখবন্ধ পাত্রে।
- নাড়ু গোল করার সময় হাতে ঘি মাখিয়ে নিন তাড়াতাড়ি হবে এবং হাতে লেগে যাবে না।
- গুড় জ্বাল দেয়ার সময় কম জ্বাল দিন আর খেয়াল রাখুন যাতে জ্বাল বেশি হয়ে তিতা না হয়ে যায়।
- প্রতিটি নাড়ু গরম গরম বানানোর সুবিধার জন্য একটি পাত্রে ঠাণ্ডা পানি নিয়ে মাঝেমধ্যে হাত ভিজিয়ে আবার নাড়ু বানাতে হবে।
- নাড়ু বানানোর পুরো প্রক্রিয়াটি দ্রুত করতে হবে।








No comments:
Post a Comment