নিখুঁত ফাউন্ডেশনের জন্যে চাই পারফেক্ট টুলস
মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা। অনেকেই আছেন হাত দিয়েই ফাউন্ডেশন মুখে ব্লেন্ড করে ফেলেন, এতে স্কিন যেমন ন্যাচারাল লাগে না, তেমন ফাউন্ডেশনও মুখে বসে না ঠিকমতো। এজন্যে ফাউন্ডেশন ব্লেন্ড করার ক্ষেত্রে টুলসগুলো খুবই দরকারি। চলুন জেনে নেই ফাউন্ডেশন ব্যবহারের জন্যে বিভিন্ন টুলস সম্পর্কে।
![]() |
| নিখুঁত ফাউন্ডেশনের জন্যে চাই পারফেক্ট টুলস |
২. ফ্লাট টপ ব্রাশ: যারা বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে চান না, তারা এই ধরনের ফ্লাট টপ কাবুকি ব্রাশ ব্যবহার করতে পারেন। এই ব্রাশগুলো দিয়েও ফাউন্ডেশন খুব ভালোভাবে ব্লেড করা যায় এবং ফাউন্ডেশন কভারেজও ভালো পাওয়া যায়। একটু ফাউন্ডেশন হাতে ঢেলে নিয়ে কাবুকি ব্রাশটিতে অল্প অল্প ফাউন্ডেশন লাগিয়ে মুখে হালকা চেপে চেপে ব্লেন্ড করে নিতে হবে। ফ্লাট টপ কাবুকি ব্রাশের নাম – সিগমা এফ ৮০ ফ্লাট টপ কাবুকি ব্রাশ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফ্ল্যাট টপ ব্রাশ।
৩. পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশ: যখন আপনি হেভি মেকাপ-এর জন্যে ফাউন্ডেশন থেকে হাই কভারেজ চাচ্ছেন, তখন আপনাকে হেল্প করবে পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশ। এই ব্রাশটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয় না। এটা দিয়ে ফাউন্ডেশন মুখে এপ্লাই করা হয়। হাতে ফাউন্ডেশন ঢেলে নিয়ে। ব্রাশটির সাহায্যে পুরো মুখে ফাউন্ডেশন লাগিয়ে নিন পেইন্ট করার মতো। এরপর অন্য যে কোনো ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে ফেলুন। পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশের নাম – রিয়েল টেকনিক পয়েন্টেড ফাউন্ডেশন ব্রাশ।
৪. ফাউন্ডেশন বাফিং ব্রাশ: ফাউন্ডেশন ব্যবহারের অন্য আর একটি টুল হচ্ছে ফাউন্ডেশন বাফিং ব্রাশ। এই ব্রাশের সাহায্যে আপনি ফাউন্ডেশন খুব সহজেই চেপে চেপে অথবা ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে পারবেন। যারা ফাউন্ডেশন ব্লেন্ড করতে একটু কাঁচা তারা এটা দিয়ে সহজেই ব্লেন্ড করে ফেলতে পারবেন। ফাউন্ডেশন বাফারিং ব্রাশের নাম – রিয়েল টেকনিক বাফিং ব্রাশ।
৫. স্টিপলিং ব্রাশ: অনেক সময় আমরা ফাউন্ডেশন থেকে একটু ন্যাচারাল এবং হালকা কভারেজ চাই, বিশেষ করে দিনের বেলায়। তখন এ ধরনের স্টিপলিং ব্রাশ খুব কাজে দেয়। স্ট্রিপলিং ব্রাশের সাহায্যে খুব চটজলদি ঘুরিয়ে ঘুরিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করা যায়। আপনি যদি খুব ব্যস্ততার মধ্যেও থাকেন, তখন এটি দিয়ে খুব সহজেই এবং দ্রুত ফাউন্ডেশন ব্লেণ্ড করে ফেলতে পারবেন। স্টিপলিং ব্রাশের নাম – ই.এল.এফ স্টিপলিং ব্রাশ, রিয়েল টেকনিক স্টিপলিং ব্রাশ।
এই লেখাটি পড়ার পর অনেকেই ভাবতে পারেন যে, ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এতগুলো টুলস সব কিনতে হবে!! একদমই না। আপনি আপনার পছন্দ এবং প্রয়োজন মতো যে কোনো টুল বেছে নিতে পারেন। তথ্যসূত্রঃ ইন্টারনেট






No comments:
Post a Comment