তলপেটের মেদে যেন সৌন্দর্য হারিয়ে না যায়
প্রোটিন ডায়েট, ইয়োগা, হাঁটা সবই করলেন এবং ওজনও কমাতে সক্ষম হলেও তলপেটের মেদ যেন কমতেই চায় না। প্রেগন্যান্সি, অপারেশন নানা কারণে অনেকের এই সমস্যা হয় আরো কঠিন। তাই অধৈর্য্য না হয়ে অল্প অল্প করে প্রতিদিন হালকা ব্যায়াম করাটাই শ্রেয়। সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি এই ব্যায়াম নিয়মিত করলে তলপেটের মেদ কমাতে সাহায্য করবে।![]() |
| তলপেটের মেদে যেন সৌন্দর্য হারিয়ে না যায় |
২। এবার শুয়ে শুয়ে সাইকেল চালান। কৈশরের কথা মনে করতে করতে দুই পা সাইকেল চালানোর মতো করে ঘুরাতে থাকেন। একই ভাবে ১৫ বারের তিন সেট করুন।
৩। একইভাবে শুয়ে থেকে এক পা ওপরে তুলুন, কিছুক্ষণ ধরে রেখে নামিয়ে ফেলুন। এবার অন্য পা ওপরে তুলুন। পা ওঠানো নামানোর সময় গতি হালকা রাখার চেষ্টা করুন। তাতে খানিকটা কষ্ট হবে, তবে মেদ ঝরতে সাহায্য করবে। এটিও তিন সেট।
৪। সবশেষে শুয়ে থেকে দুই পা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে ৩০ সেকেন্ড ধরে রাখুন। এভাবে ৩ বার করুন।
সকালের শুরুতে বা বিকেলের অবসরে যেকোন সময় ব্যায়ামগুলো করতে পারেন।

No comments:
Post a Comment