সমস্যা যখন চুলের খুশকি
ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার কারণেই চুলে খুশকির উপদ্রব অনেক বেড়ে যায়। বিশেষ করে রুক্ষ আবহাওয়া এবং পরিবেশের ধুলোবালির কারনে কমবেশি সকলেই খুশকির যন্ত্রণায় ভুগে থাকেন। খুশকির উপদ্রব থেকে দ্রুত মুক্তি পেতে জেনে নিন ঘরোয়া কার্যকরী উপায়।
 |
| সমস্যা যখন চুলের খুশকি |
টকদই এবং মেথি খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে বেটে নিন ভালো করে। ছেঁকে নেয়া পানি ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি এবং ৬ টেবিল চামচ টকদই খুব ভালো করে ফেটিয়ে চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে সব শেষে চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে ২ বার করুন। অনেক বেশি খুশকির সমস্যা থাকলেও তা দূর হয়ে যাবে।
ছবিঃসংগৃহীত
No comments:
Post a Comment