বগলের দুর্গন্ধ দূর করার সহজ টিপস
আমাদের গায়ের সোয়েট গ্লান্ড বা ঘামের গ্রন্থীগুলি যখন প্রয়োজনের তুলনায় বেশি কাজ করতে শুরু করে দেয়, তখন সারা শরীরে ব্য়কটেরিয়ার প্রাদুর্ভাব খুব বেড়ে যায়। কারণ ভেজা জায়গাতেই ব্য়াকটেরিয়ার বিস্তার সবথেকে বেশি পরিমাণে হয়। আর ব্য়াকটেরিয়া সংখ্য়া যত বাড়তে থাকে, তত দুর্গন্ধের মাত্রাও বাড়তে থাকে। আর এখন শীতের সময় হলেও অনেকের বগলে ঘাম হয় এবং তাতে দুর্গন্ধ বাড়ে। চলুন জেনে নেয়া যাক কিছু উপায় যাতে সহজেই দূত হবে বগলের দুর্গন্ধ।![]() |
| বগলের দুর্গন্ধ দূর করার সহজ টিপস |
লেবুর রসঃ ত্বকের পি-এইচ লেবেল যত কম হবে, তত দুর্গন্ধ সৃষ্টিকারি ব্য়াকটেরিয়ারা জন্ম নিতে পারবে না। ফলে কমবে শরীর থেকে বাজে গন্ধ বেরনোর সম্ভবনা। প্রসঙ্গত, লেবুর রস ত্বকের এই পি-এইচ লেভেল কম রাখতে সাহায্য় করে। তাই এই ধরনের সমস্য়া কমাতে লেবুর রস দারুন কাজে আসে।
টি-ট্রি অয়েলঃ এতে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপাটিজ, যা দুর্গন্ধ সৃষ্টিকারি ব্য়াকটেরিয়াদের মেরে ফেলে। ফলে গা থেকে আর বাজে গন্ধ বেরনোর সুযোগই পায় না। প্রসঙ্গত, টি-ট্রি অয়েল সরাসরি শরীরে লাগাবেন না। পরিমাণ মতো জলে এই তেল মিশিয়ে তারপর সারা গায়ে লাগালে ভাল ফল পাবেন।
এলোভেরা জেলঃ রাতে শুতে যাওয়ার আগে বগলে অল্প করে এলোভেরা জেল লাগিয়ে নিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠেই স্নান করে ফেলুন। এমনটা প্রতিদিন করলে দেখবেন গা থেকে আর বাজে গন্ধ বেরবে না। ছবিঃ সংগৃহীত

No comments:
Post a Comment