গরম পানি পানের যত উপকারিতা
পানি পানের প্রয়োজনীয়তা আর উপকারিতার কথা তো সবাই-ই জানে। দৈনিক অন্তত আট গ্লাস পানি পান করাটাকে চিকিৎসকেরা আমাদের শরীরের সুস্থতার জন্যে অত্যন্ত দরকারী বলে মনে করে থাকেন।![]() |
| গরম পানি পানের যত উপকারিতা |
>> ঠান্ডাজনিত যেকোন সমস্যায় এক গ্লাস গরম পানি দেয় অসম্ভব ভালো ফলাফল। নানারকম পেটের ব্যথায়, বিশেষ করে নিচের অংশের পেশীকে সহজ করে দিয়ে নারীদের পিরিয়ডের প্রচন্ড ব্যথাকে সহনীয় পর্যায়ে আনতে সাহায্য করে ইষদুষ্ণ এক গ্লাস পানি।
>> আমাদের শরীরে প্রতিদিন মৃত কোষের পরিমাণ বাড়ে, শরীরের ভেতরে নানারকম বিষাক্ত পদার্থ জমা হয়। এক্ষেত্রে এক গ্লাস গরম পানি অপ্রত্যাশিতভাবে সাহায্য করে।
>> গরম পানি পান করলে দ্রুত ঘাম হয় এবং মাধ্যামে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। যা সহজেই শরীরকে রাখে জীবাণুমুক্ত।
>> গরম পানি পান যেহেতু শরীরের সব কোষ থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, ফলে সহজেই এর মাধ্যমে মুক্তি পাওয়া যায় ব্রন থেক।
>> এছাড়াও গরম পানি ত্বকের নষ্ট হয়ে যাওয়া লাবণ্যকেও ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই এক গ্লাস গরম পানি পান করলে ত্বক থেকে থেকে খুব সহজেই বয়সের ছাপ দূরে থাকবে।
>> গরম পানি পান চুলের কোষগুলোকে তাজা রাখে, চুলের গোড়াকে অনেক বেশি শক্তিশালী করে তুলে চুলকে কোমল ও পরিমাণে অনেকটা বেশি হয়ে উঠতে সাহায্য করে।
>> দিনে এক গ্লাস গরম পানি পান আপনার মাথার ত্বককেও খুশকিমুক্ত করে দিতে পারে পুরোপুরিভাবে।
>> খাবার হজম করা, কোষ্ঠকাঠিন্য রোধসহ এমন আরো অনেক অনেকভাবে আমাদেরকে দৈনন্দিন জীবনে সুস্থ রাখতে সাহায্য করে এক গ্লাস গরম পানি।

No comments:
Post a Comment