কাটা জায়গায় তুলা ব্যবহারে সাবধানতা

কাটা জায়গায় তুলা ব্যবহারে সাবধানতা

চিত্রঃকাটা জায়গায় তুলা ব্যবহারে সাবধানতা
কাটা জায়গায় তুলা ব্যবহারে সাবধানতা
কেটে গেলে ক্ষতস্থানে সাধারণত সকলেই অ্যান্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ ব্যবহার করে থাকি ৷ রক্ত বন্ধ করতে বা কেটে যাওয়া পরিষ্কার করতে যে তুলা ব্যবহার করা হয় তাতে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে৷ সম্প্রতি একটি দ্য হেলথসাইট ডট কম নামে ওয়েবসাইটে প্রকাশিত আর্টিক্যালে বলা হয়েছে তুলা ব্যবহারে হতে পারে বড় বিপদ ৷
এর মূল কারণ হচ্ছে অনেক সময় কেটে যাওয়া জায়গা পরিষ্কার করতে গিয়ে তুলার রোয়া আটকে যায় ৷ যা থেকে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ কারন তুলা আমরা অনেকেই বাড়ির যে কোনও জায়গাই রেখে থাকি ৷ এর ফলে তাতে ধুলা ও ময়লা জমতে থাকে ৷ তাই সেই তুলা ব্যবহার করলেও ইনফেকশন হতে পারে ৷ তুলা ব্যবহার করার আগে তাই সাবধান থাকুন ৷ দেখে নিন সেটি পরিষ্কার রয়েছে কিনা।
চিকিৎসকেরা বলছেন যে কোনও কাটা জায়গা আগে জলে ধুয়ে নিন। এতে ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায় ৷ রক্তক্ষরণে কম করার জন্য বরফ লাগান৷ গজ বা ব্যান্ডেজ ব্যবহার করতে পারেন। তবে রক্তক্ষরণ না কমলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। ছবি ও তথ্যসূত্রঃ ইন্টারনেট

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts