মেহেদি দিয়েছেন, রঙ গাঢ় হয়নি? জেনে নিন মেহেদির রঙ গাঢ় করার কার্যকরী কৌশল
মেহেদী ছাড়া ঈদ অসম্পূর্ণ। ঈদের আনন্দের একটি বড় অংশ জুড়েই থাকে মেহেদি। গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে সেগুলো পাটায় পিষে নেওয়া থেকে শুরু করে রাত জেগে হাতে মেহেদি লাগানো, সবকিছুতে থাকে আনন্দ আর উচ্ছ্বাস। পাশাপাশি তরুণীদের মাঝে চলে কার মেহেদির রং কত বেশি গাঢ় তা নিয়ে প্রতিযোগীতা। এত কষ্ট করে মেহেদি দেয়ার পর যদি রঙ টাই ঠিক মত না হয় তাহলে পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। এসব কিন্তু ঈদেরই অংশ। কেমিক্যাল মেহেদির রঙ তো নিমিষেই গাঢ় হয়ে যায়। কিন্তু তা ত্বকের জন্য ক্ষতিকর। ন্যাচারাল মেহেদির রঙ গাঢ় করতে চাইলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। তাই আজ আপনাদের জন্য মেহেদির রঙ গাঢ় করার পরীক্ষিত এবং কার্যকরী কিছু উপায় তুলে ধরা হলঃ১। পুরো হাতে চিকন করে ডিজাইন না করে কিছু কিছু ডিজাইন ভরাট করে দেয়া উচিত। তাহলে মেহেদির রঙটা বেশি ফুটে উঠবে।
২। মেহেদির রং গাঢ় হওয়ার সবচেয়ে আদি পদ্ধতি হল দীর্ঘ সময় পর্যন্ত মেহেদী হাতে রাখা। ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত মেহেদি হাতে রাখুন। সম্ভব হলে রাতে মেহেদি দিয়ে সকালে উঠে ধুয়ে ফেলুন। পানি দিয়ে না ধুয়ে দু’হাত ঘষে ঘষে মেহেদি তুলুন । মেহেদি যত বেশি সময় হাতে রাখবেন এর রং তত গাঢ় হবে।
![]() |
| মেহেদির রঙ গাঢ় করার কার্যকরী কৌশল |
৩। চিনি দিয়ে পানি ফুটিয়ে নিন। চিনির পানি ঠান্ডা হলে এতে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মেহেদি শুকিয়ে আসলে লেবু চিনি পানি মেহেদি উপর লাগান। এই কাজটি কয়েকবার করুন। লেবু চিনির পানি মেহেদি রং গাঢ় করে থাকে।
৪। মেহেদি একটু শুকিয়ে আসা শুরু করলে জিরা ভেজানো পানিও দিতে পারেন। এতেও রঙ হবে।
৫। অনেকে বলে থাকেন মেহেদি দেওয়া হাত কাগজ দিয়ে মুড়িয়ে রাখলে এর রং গাঢ় হয়। কিন্তু এতে ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি সম্ভব হয় তবে কোন প্লাষ্টিকের কাগজ দিয়ে মুড়িয়ে রাখতে পারেন।
৬। লবঙ্গের ভাপ মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে। লেবুচিনি পানি দেওয়ার পর লবঙ্গ ভাপ বেশি কার্যকর। একটি তাওয়ার উপর কয়েকটি লবঙ্গ গরম করতে দিন। লবঙ্গ ধোঁয়া উপর আপনার মেহেদি দেওয়া হাতটি রাখুন। লেবুচিনি পানি শুকিয়ে গেলে হাত ধুয়ে ফেলুন।
৭। মেহেদি উঠানোর পর ভিক্স, টাইগার বাম জাতীয় বাম ব্যবহার করতে পারেন। এটি মেহেদির ভিতরে প্রবেশ করে রং গাঢ় করে থাকে। মনে রাখবেন সাবান পানি দিয়ে কখনই মেহেদি ধোবেন না। এতে মেহেদির রং ফিকে হয়ে যায়।
৮। মেহেদি হাত হতে উঠানোর পর হাতে সরিষা তেল ম্যাসাজ করুন। এই তেল হাত গরম করে যা মেহেদি রং গাঢ় করতে সাহায্য করবে।
৯। ঈদের দিন রান্নাঘরের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন। এতে আপনার মেহেদির রঙ অটুট থাকবে।
মেহেদি পাতা সরাসরি বেটে হাতে দিলে অনেকের হাতে কমলা রঙ হয়ে থাকে। এক্ষেত্রে নিচের যে কোনটি করতে পারেনঃ
১। মেহেদি পাতা বাটার আগে মেহেদি পাতাগুলো সারা রাত গরম পানিতে ডুবিয়ে রাখতে হবে।
২। চা পাতা জ্বাল দিয়ে সেটার মধ্যে সারা রাত মেহেদিপাতা বা মেহেদি গুঁড়ো রেখে দিন। পরের দিন বেটে হাতে লাগালে গাঢ় রঙ হবে।
৩। এক চা চামচ কফি পাউডার মিশিয়ে নিন মেহেদি গুঁড়োর সাথে। এতেও মেহেদির রঙ গাঢ় হবে।
মেহেদি লাগানোর ক্ষেত্রে সতর্কতাঃ
* কালো মেহেদি ত্বকের জন্য ভালো নয়, তাই এটি ব্যবহার না করাই ভালো।* মেহেদির কোন কেনার সময় সেটার মেয়াদ দেখে কিনুন। পুরনো হলে রঙ হবে না একটুও।
* পার্লারে গিয়ে মেহেদি লাগাতে চাইলে আগে দেখে নিন ভালো নতুন মেহেদি দিচ্ছে কিনা। প্রয়োজনে নিজেই মেহেদি কোন কিনে নিয়ে যান।
* মেহেদির কোন ফ্রিজে রেখে দিলে হাতে দেয়ার আগে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। তারপর হাতে লাগান।
* চিনি, লেবুরপানি মেহেদির রংকে গাঢ় করে থাকে। কিন্তু খুব বেশি ব্যবহারে মেহেদি খয়েরি রং হয়ে যায়। যা দেখতে একদমই ভাল না।
* মেহেদি শুকানোর জন্য কখনই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে আপনার ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রাকৃতিকভাবে মেহেদি শুকাতে দিন। প্রয়োজন হলে ফ্যান ব্যবহার করতে পারেন মেহেদি শুকানোর জন্য।
* মেহেদি দেওয়ার পূর্বে খুব বেশি পানি বা পানি জাতীয় খাবার খাবেন না।
* হালকা বা আবছা আলোর মধ্যে মেহেদি দিবেন না।ভাল মেহেদি ডিজাইনের জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন।
* লেবুতে যাদের এলার্জি তারা অনেক সময় সরিষার তেল ব্যবহার করে থাকেন মেহেদি রং গাঢ় করার জন্য । তেল ব্যবহারে হাতের শুষ্কতা অনেকটাই কমে যায়। তবে তেল ব্যবহেরের পূর্বে এর মান সম্পকে নিশ্চত হয়ে নেবেন।
* শিশুদের হাতে দিতে চাইলে দোকানের মেহেদি না দিয়ে বাসায় বেটে সেই মেহেদি দিন। হয়তো খুব সুক্ষ ডিজাইন হবেনা, কিন্তু তারপরেও দিন কারণ আপনার শিশুর ত্বকের চাইতে মেহেদির ডিজাইন নিশ্চয়ই গুরুত্বপূর্ন নয়।
* এখন বিভিন্ন মেহেদি পাওয়া যাচ্ছে যা ৫ মিনিটেই অনেক গাঢ় রঙ হয়ে যায়, কিন্তু এগুলো শিশুদের হাতে ঘন ঘন লাগানো উচিত না, যেহেতু এগুলোতে প্রচুর কেমিকেল থাকে।
* এমন কি বড়দেরও ৫ মিনিটে রঙ হয় এমন মেহেদি ব্যবহার করা ঠিক না। এগুলো দিলে অনেক সময় হাত খসখসে হয়ে যায় এবং আঙ্গুলে ঝিম ঝিম করতে থাকে। তাছাড়া এগুলো যত তাড়াতাড়ি রঙ হয় ঠিক তত তাড়াতাড়ি এগুলোর রঙ চলে যায়।

No comments:
Post a Comment