ভাজা মশলায় কোরবানির মাংস হবে দারুণ সুস্বাদু!

ভাজা মশলায় কোরবানির মাংস হবে দারুণ সুস্বাদু!

সকাল হলেই কোরবানির ঈদ, ঘরে ঘরে চলছে নানান আয়োজন। আপনার প্রস্তুতি কেমন বলুন তো? হাতে ৩০ মিনিট সময় থাকলে কোরবানির মাংসকে আরও সুস্বাদু করে তোলার 'ভাজা মশলা' আজই তৈরি করে রেখে দিন। এয়ার টাইট বক্সে এই মশলা ভালো থাকবে অনেক দিন। রান্না মাংসের সাথে একটু খানি মিশিয়ে দমে রাখলেই দেখবেন জাদুর মত বদলে গিয়েছে মাংসের স্বাদ!
ভাঁজা মসলায় মাংস হবে সুস্বাদু। ছবিঃ সংগৃহীত
ভাঁজা মসলায় মাংস হবে সুস্বাদু। ছবিঃ সংগৃহীত
প্রয়োজনীয় উপকরণঃ
আস্ত ধনিয়া ২ টেবিল চামচ
শুকনো লাল মরিচ ৮-১০ টি
আস্ত কালো গোলমরিচ ১ টেবিল চামচ
আস্ত মোরি ১ টেবিল চামচ
কালো এলাচ ৩ টি
জিরা ২ টেবিল চামচ
কাবাবচিনি ১ চা চামচ
রাধুনী ১ টেবিল চামচ
লবঙ্গ ১ টেবিল চামচ
সবুজ এলাচ ২ টেবিল চামচ
দারুচিনি ৬-৭ টি
তারা মশলা ৪-৫টি
জয়ত্রি ১ চা চামচ
জায়ফল ২ টি
সরিষা ২ টেবিল চামচ
পাঁচফোড়ন ২ টেবিল চামচ
পোস্তদানা ১ টেবিল চামচ

 প্রণালিঃ

* উপরের সব উপকরণ তাওয়াতে হালকা টেলে একসাথে গুঁড়ো করে নিন। বায়ুরোধী জারে ভরে রাখুন।
* মাংস (১ কেজি) রান্না করে হয়ে এলে এই মশলা কয়েকচামচ দিয়ে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখুন।
কীভাবে স্বাদ বদলে যায় নিজেই দেখুন! সূত্রঃ Tastezonebd

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts