কেমন হবে শীতের সাজ!

কেমন হবে শীতের সাজ!

শীতে মেকআপ গলে পড়া বা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই বলে ম্যাটের পরিবর্তে ট্রেন্ডে উঠে আসে গ্লসি, শাইনি মেকআপ। এসময় চাইলে উজ্জ্বল বেইজ, ঝলমলে শেড, গাঢ় লিপস্টিক আর ডিপ ব্লাশঅন ব্যবহার করতে পারেন! তবে যতো সুন্দর করেই আপনি নিজেকে সাজান না কেন, সেটি সেট হবার জন্য প্রয়োজন সুস্থ ত্বক। না হলে কোনো মেকআপেই মানানসই মনে হবে না আপনাকে।
সাজের সঙ্গে সময়েরও একটা সম্পর্ক আছে। দিন ও রাতের মেকআপ সব মৌসুমে আলাদা। দিনে হালকা আর রাতের জন্য জমকালো সাজ। তবে কিছুটা ব্যতিক্রম তো হতেই পারে। মুড এবং অনুষ্ঠানের ধরন বুঝে শীতদুপুরেও মাঝে মাঝে ভারী সাজ বেমানান মনে হবে না।
চিত্রঃকেমন হবে শীতের সাজ!
কেমন হবে শীতের সাজ!

১। মুখের মেকআপঃ
মেকআপের আগে মুখ ভাল করে পরিষ্কার করে নিয়ে নিজের স্কিনটোনের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন নিন। মুখে হালকা ভিজে ভাব থাকা অবস্থায়, ভাল কোনও ময়শ্চারাইজ়ার ফাউন্ডেশনে মিশিয়ে, নিজের মুখে এবং ঘাড়ে ভাল করে মেখে ফেলুন। খেয়াল রাখতে হবে, ফাউন্ডেশন যেন ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে যায়। এবার ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে ট্রান্সলুসেন্ট পাউডার হালকা করে পুরো মুখে মেখে নিতে হবে। তবে খুব বেশি ড্রাই স্কিন হলে, শীতকালে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার না করাই ভাল। ব্লাশার ব্যবহার করতে চাইলে, স্কিনটোনের সঙ্গে মানাবে এমন শেডই ব্যবহার করবেন।

২। চোখের মেকআপঃ
ভুরু যদি ঘন না হয়, তা হলে চুলের রংয়ের চেয়ে তিন শেড হালকা রংয়ের আই ব্রো পেনসিল ভুরুতে বুলিয়ে অথবা কালচে খয়েরি রংয়ের আইশ্যাডোও ভুরুতে লাগাতে পারেন। এবার ড্রেসের সঙ্গে ম্যাচ করে আইশ্যাডো লাগানোর জন্য চোখের উপরের অংশ থেকে আইশ্যাডো ক্রমশ গাঢ় থেকে ভুরুর দিকে হালকা হবে। ভুরুর নীচে হালকা কিন্তু উজ্জল রংয়ের (সিলভার, পিচ) হাইলাইটার লাগাতে পারেন। শীতকালে উজ্জল রংয়ের আইশ্যাডো দেখতে বেশ ভাল লাগে। তবে গায়ের রঙ চাপা হলে লাল, গোলাপি এবং গাঢ় শেডগুলি ব্যবহার না করাই ভাল, মেরুন, ব্রোঞ্জ, হালকা গোল্ডেন এবং যে কোনও ন্যাচারাল রং আপনি লাগাতে পারেন। এবার আই-লাইনারের তুলি দিয়ে উপরের চোখ মনমতো করে এঁকে নিন। এখন কিন্তু চোখ টেনে আঁকার স্টাইলটা বেশ চলছে। তবে চোখ খুব বড় হলে সরু করে লাইনার লাগাবেন। যাদের চোখ ছোট, তারা চোখের কোণ থেকে শুরু করে চোখের বাইরে একটু বের করে লাইনার পরতে পারেন, এতে চোখ বড় দেখাবে। এবার নীচের চোখে কাজল পেনসিল বুলিয়ে নিন। মাসকারার ব্রাশ দিয়ে ভাল করে আইল্যাশগুলো উপরের দিকে তুলে দিন।

৩। ঠোঁটের মেকআপঃ
মেকআপের সময় ঠোঁট ফাটা থাকলে, কিন্তু কোনও মেকআপ ভালো দেখাবে না। তাই সাজের শুরুতেই ঠোটে লিপবাম দিয়ে নিন। এখন প্রথমে লিপলাইনার দিয়ে সুন্দর করে ঠোঁট এঁকে নিন। যাদের ঠোঁট পাতলা, তারা বাইরের দিক দিয়ে ঠোঁট এঁকে নেবেন। ঠোঁট পুরু হলে ভিতরের দিক দিয়ে বর্ডার করবেন এবং অতিরিক্ত অংশে ফাউন্ডেশন লাগিয়ে নেবেন। এবার লিপ লাইনার এবং পোশাকের সঙ্গে রং মিলিয়ে লিপস্টিক লাগান। যাদের গায়ের রঙ চাপা বা ঠোঁট কালচে তাদের গ্লসি ন্যাচারাল রং ভাল লাগে। যারা ফরসা, তারা গাঢ় থেকে হালকা যে কোনও রংই পছন্দের তালিকায় রাখতে পারেন। শীতের জন্য ম্যাট ফিনিশ লিপস্টিক ভুলেও ব্যবহার করতে যাবেন না, ঠোঁট আরও শুকনো দেখাবে। যারা গাঢ় রংয়ের লিপস্টিক পরতে পছন্দ করেন না, তারা লিপস্টিকের বদলে ন্যাচারাল কালারের লিপগ্লসও ব্যবহার করতে পারেন। ছবিঃ সংগৃহীত

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts